আট বছরে সাকিব-শিশির জুটি

আজ শনিবার (১২ ডিসেম্বর) বাংলাদেশের ক্রিকেট সুপারস্টার সাকিব আল হাসান ও উম্মে আহম্মেদ শিশিরের ৮ম বিবাহবার্ষিকী।

ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে দুজনের পরিচয়। পরিচয় থেকে প্রেম। এরপর ২০১২ সালের ১২ ডিসেম্বর উম্মে আহমেদ শিশিরের সঙ্গে জুটি বাঁধেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এই জুটির বিয়ের বয়স সাত পেরিয়ে ৮ বছরে পা দিয়েছে।

সাকিব-শিশির এ যাবৎকাল বাংলাদেশে সবচেয়ে সেলিব্রেটি দম্পতি। বিশ্বের আকর্ষণীয় ক্রিকেটার দম্পতিও। এ জুটির সংসারে রয়েছে ২টি কন্যাসন্তান। ২০১৫ সালের ৯ নভেম্বর তাদের ঘরে আসে প্রথম কন্যা আলাইনা হাসান অব্রি। এছাড়া চলতি বছরের ২৪ এপ্রিল যুক্তরাষ্ট্রে দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন সাকিব। এদিন তার স্ত্রী শিশিরের কোল আলো করে জন্ম নেয় ফুটফুটে আরেক কন্যা সন্তান।

কন্যা-অন্তঃপ্রাণ সাকিব বেশিক্ষণ মেয়েদের ছাড়া থাকতে পারেন না। সবসময় অব্রির সঙ্গে আড্ডা-খুনসুঁটিতে মেতে থাকেন এই অলরাউন্ডার। সাকিব-শিশির জুটির জন্য শুভেচ্ছা এবং শুভকামনা।

বার্তাবাজার/প্রিতম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর