রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় ঘন কুয়াশা আর তীব্র শৈতপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আরব সাগর থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ বায়ুর কারণে এ ঘন কুয়াশা তৈরি হয়েছে। এটি আরও দু-এক দিন থাকতে পারে।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, দু-একদিন পরেই হালকা বাতাস শুরু হওয়ায় কুয়াশা সরে গিয়ে সূর্যের আলোর দেখা মিলবে।
আবহাওয়া অফিস আরও জানায়, ভূমধ্যসাগর থেকে আসা এই কুয়াশা সরে গিয়ে হিমালয়ের পাদদেশে বৃষ্টি হয়ে ঝরে বিদায় নেবে। তবে তার আগেই আরব সাগর থেকে বাতাসের সঙ্গে একরাশ জলীয়বাষ্প উড়ে এসেছে। ফলে ৪ দিন ধরে জমে থাকা কুয়াশা আরও ঘন হয়ে উঠেছে।
আবহাওয়াবিদরা বলছেন, সূর্যের দেখা পাওয়ার পর তাপমাত্রা কিছুটা বাড়লেও ধীরে ধীরে তাপমাত্রা আবারও কমতে থাকবে। বিশেষ করে পশ্চিমা লঘুচাপ ছড়িয়ে পড়ায় সারা দেশেই শীতের অনুভূতি বেড়ে যেতে পারে। তাপমাত্রা দ্রুত কমে উত্তরাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।
বার্তাবাজার/প্রিতম