গাজীপুর কাশিমপুর থানার চক্রবর্তী এলাকার একটি বাসায় গ্যাসের আগুনে বাড়ির মালিকসহ তিন জন দগ্ধ হয়েছেন।
শুক্রবার (১১ ডিসেম্বর) বিকলে চক্রবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাদের আশপাশের লোকজন উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দগ্ধরা হলেন- বাড়ির মালিক আবদুর রাশিদ (৫০), তার বাড়ির ভাড়াটিয়া তাহামিনা (২৬) ও শরিফুল ইসলাম (২০)।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাশিমপুর থানার এসআই সাইফুর রহমান মুন্সি এ তথ্য জানান, ছুটিতে ওই বাড়ির দোতলার ভাড়াটিয়া গেছেন গ্রামের বাড়ি। তালাবদ্ধ ছিল তাদের রুম। বদ্ধ ওই রুম থেকে গ্যাসের গন্ধ পেয়ে পাশের রুমের ভাড়াটিয়া শরিফুল বিষয়টি বাড়ির মালিককে জানায়।
অপর ভাড়াটিয়া তাহমিনাসহ তারা তিনজন রুমের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা গ্যাসের চুলার চাবি বন্ধ করার সময় হঠাৎ আগুন ধরে যায়। এতে তারা তিনজন সামন্য দগ্ধ হয়।
আশপাশের লোকজন ডেকে এনে বালিচাপা দিয়ে আগুন নিভিয়ে ফেলে তারা। পরে দগ্ধদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এসআই আরও জানান, অক্ষত রয়েছে গ্যাসের সিলিন্ডার। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সিলিন্ডারের পাইপ লিকেজ হয়ে গ্যাস বের হয়ে ছড়িয়ে থাকা গ্যাসে আগুন লেগেছিল বলে।+
বার্তাবাজার/কে.কে