দেশের সবচেয়ে বড় বিল চলনবিলে আগত পাখিদের সুরক্ষ্মায় নতুন এক উদ্যোগ নিয়েছে পরিবেশ কর্মীরা। চলতি শীতে যদি কেউ কোনো পাখি শিকারীকে ধরিয়ে দেয় তাহলে তাকে দেয়া হচ্ছে একটি করে শীতবস্ত্র।
শুক্রবার চোরে পাখি শিকারীদের ধরতে বিলের বিভিন্ন এলাকায় অভিযান চালায় পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি। তখন পাখি রক্ষায় ৫টি পয়েন্টে লিফলেট বিতরণ ও পথসভা করেন পরিবেশ কর্মীরা। এই শীতে পাখি শিকারীদের ধরিয়ে দিলেই পুরস্কার হিসেবে শীতবস্ত্র দেয়ার ঘোষণা দেয়া হয়।
এ বিষয়ে চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম বলেন, বৃহৎ চলনবিলে পাখি শিকার রোধে প্রশাসনের সহযোগিতায় অভিযান পরিচালনার পাশাপাশি মাইকিং, লিফলেট বিতরণ, পথসভা সহ বিভিন্ন সচেতনতা কর্মসূচি পালন করা হচ্ছে।
বার্তাবাজার/এসজে