আল্লামা কাসেমির অবস্থার অবনতি

রাজধানীর গুলশানে অবস্থিত ইউনাইটেড হাসপাতালের হাই ডিপেন্ডসি ইউনিটে চিকিৎসাধীন হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমির অবস্থার আরও অবনতি হয়েছে।

শুক্রবার রাতে হেফাজতের প্রচার সমাপদক জাকারিয়া নোমান এই তথ্য গণমাধ্যমকে জানান।

তিনি বলেন, হুজুরের অবস্থা আগের চেয়ে অবনতি হয়েছে। দেশবাসির কাছে উনার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন স্বজনরা।

এর আগে গত বৃহস্পতিবার দুপুরের দিকে হাসপাতালের বিশেষায়িত এই ইউনিটে ভর্তি করা হয়।

উল্লেখ্য, গত ১ ডিসেম্বর শ্বাসকষ্ট হওয়ায় তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। নূর হোসাইন কাসেমীর ঠাণ্ডা ও শ্বাসকষ্ট থাকলেও তার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানা যায়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর