এবার আগের মত হচ্ছেনা একুশে বইমেলা

মহামারী করোনা ভাইরাসের কারণে এইবছর আগের মত একুশে বইমেলা হচ্ছেনা। ‘অমর একুশে বইমেলা ২০২১’ ভার্চুয়ালি করার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গ্রন্থমেলার সদস্য সচিব ড. জালাল আহমেদ।

তিনি জানান, করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা থেকেই এবারের বইমেলা ভার্চুয়ালি করার জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলা একাডেমি। কিভাবে ভার্চুয়ালি এর আয়োজন করা যায় ও স্টল বসিয়ে কোন মাসে মেলার আয়োজন করা যায় সে বিষয়ে দ্রুতই আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

এর আগে করোনার কারণে বইমেলা স্থগিত রাখার একটি প্রস্তাবনা সংস্কৃতি মন্ত্রণালয়ে পাঠিয়েছিল বাংলা একাডেমি। গতবার বইমেলায় ৫৬০টি প্রতিষ্ঠান স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দ নিয়েছিল।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর