ইবির ২৬ শিক্ষক পাচ্ছেন বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা অনুদান

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২৬ শিক্ষক পাচ্ছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ গবেষণা অনুদান। ২০২০-২১ অর্থবছরের জন্য তারা নির্বাচিত হয়েছেন। ‘বিজ্ঞান ও প্রযুক্তি কর্মসূচি’ খাত হতে তাদের বিশেষ এ গবেষণা অনুদান প্রদান করা হবে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ওয়েবাসাইটে প্রকাশিত মন্ত্রণালয়ের উপসচিব ড. গোলাম মোস্তফা স্বাক্ষরিত ফেলোশিপ ও অনুদান অংশের এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তি সূত্রে আরো জানা যায়, ৫৭৯টি গবেষণা প্রকল্পের অনুদানের জন্য ছয় ক্যাটাগরিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট এক হাজার ১৫৮ জন গবেষক এ অনুদান পাচ্ছেন। এর মধ্যে মোট চার ক্যাটাগরিতে অনুদান পাচ্ছেন ইবি শিক্ষকেরা।

অনুদানপ্রাপ্ত ইবির শিক্ষকদের মধ্যে রয়েছেন, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মফিজুর রহমান, সহকারী অধ্যাপক রেজাউল করিম, অধ্যাপক ড. মিজানুর রহমান, অধ্যাপক ড. নিলুফা আক্তার বানু, সহযোগী অধ্যাপক ড. মোস্তফা জামাল হ্যাপি ও প্রভাষক আনিসুল কবির।

ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে রয়েছেন, সহকারী অধ্যাপক আবদুল্লাহ আল মাসুদ, সহযোগী অধ্যাপক ড. হেলাল উদ্দিন, সহযোগী অধ্যাপক ড. শাহিনুজ্জামান, সহযোগী অধ্যাপক নাসির উদ্দীন খান, অধ্যাপক ড. আব্দুল মোমিন, সহযোগী অধ্যাপক খায়রুল ইসলাম, অধ্যাপক ড. হুমায়ুন কবির, অধ্যাপক ড. খলিলুর রহমান।

ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগ থেকে রয়েছেন, অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান, অধ্যাপক ড. আয়েশা আক্তার জামান, অধ্যাপক ড. আতিকুর রহমান, অধ্যাপক ড. শরীফ মোঃ আল রেজা, অধ্যাপক ড. মিনহাজুল হক, সহযোগী অধ্যাপক ড. সাদিকুল ইসলাম, অধ্যাপক ড. আরিফুজ্জামান খান, সহযোগী অধ্যাপক ড. আহসানুল হক, অধ্যাপক ড. শামসুল আলম, সহযোগী অধ্যাপক এস এম আব্দুর রাজ্জাক।

এছাড়া, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক এ টি এম মিজানুর রহমান ও সহযোগী অধ্যাপক কামরুজ্জামান এ গবেষনা অনুদান পাচ্ছেন।

উল্লেখ্য, প্রতিবছর বায়োলজিক্যাল সায়েন্স, মেডিক্যাল সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স ও ইন্টার-ডিসিপ্লিনিারি গ্রুপসহ ৬টি গ্রুপে গবেষণা অনুদান প্রদান করা হয়ে থাকে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর