পঞ্চগড়ে ধানের শীষ প্রার্থীর প্রচারণায় বাধাঁ,মাইক ভাংচুর

পঞ্চগড় পৌরসভা নিবার্চনে প্রচারণার প্রথম দিনে ধানের শীষের প্রচারণার মাইক বন্ধ করে মাইক ও রিক্সা ভাংচুরের অভিযোগ উঠেছে। এসময় রিকশা চালক নয়নকে মারপিট ও মোবাইলের মেমোরি ছিনিয়ে নেয়া হয়েছে।
শুক্রবার (১১ ডিসেম্বর) বিকেলে জেলা শহরের পৌর এলাকার তুলারডাঙ্গা এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় বিএনপির মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র মো. তৌহিদুল ইসলাম জেলা রিটার্নিং অফিসার ও জেলা নিবার্চন কর্মকর্তা মো. আলমগীরের কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন।
লিখিত অভিযোগে জানা গেছে, পৌর এলাকার তুলারডাঙ্গা এলাকায় বিএনপির মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র মো. তৌহিদুল ইসলামের পক্ষে প্রচারণা চলাকালে মিলন ইসলাম সাগর ও তুষার নামে দুই যুবক প্রচারণা বন্ধ করে দিয়ে মাইক ও রিক্সা ভাংচুর করে। এসময় রিক্সা চালক নয়নকে মারপিট করে এবং তার মোবাইলের মেমোরি ছিনিয়ে নেয়।
মেয়র প্রার্থী মো. তৌহিদুল ইসলাম জানান,আমার নির্বাচনী প্রচারণার  প্রথমদিনেই প্রচারণার কাজে ব্যবহৃত মাইক ও রিক্সা ভাংচুর করেছে। আমি রিটার্নিং অফিসারসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে লিখিতভাবে অভিযোগ করেছি। তিনি আরও জানান, গত কয়েকদিন আগে এক ছাত্রলীগ নেতা ফেসবুকে আমাকে নানা ভাবে হুমকি-ধামকি দিয়েছে ।

 

জেলা রিটানিং অফিসার ও জেলা নিবার্চন কর্মকর্তা মো. আলমগীর জানান, আমি এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। প্রথম অভিযোগ হিসেবে আমি প্রার্থীদের সতর্ক করে দিয়েছি। পরবর্তীতে এমন ঘটনা ঘটলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বার্তাবাজার/এসজে
বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর