সম্প্রতি রাজশাহীতে প্রকাশ্যে ধূমপান করে হেনস্তার শিকার হয় এক তরুণী। যে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে আলোচনা-সমালোচনার ঝড় উঠে। এই ঘটনার প্রতিবাদে একদল তরুণী প্রকাশ্যে একই সথানে দাঁড়িয়ে ধূমপান করে প্রতিবাদ জানিয়েছেন।
আজ (শুক্রবার) বিকালে রাজশাহী মহানগরের সিঅ্যান্ডবি মোড় এলাকায় তারা অবস্থান নিয়ে ধূমপান করেন।ব্যতিক্রমী এই প্রতিবাদে আয়েশা অনু, পারিজাত, মাইশা, মরিয়ম, সুস্মিতা মিরা, আব্দুল্লাহসহ ১০-১১ জন তরুণ-তরুণী অংশ নেন।
তারা জানান, আমরা কাউকে ধূমপানে উৎসাহিত করতে এই কাজ করিনি। একজন ছেলে প্রকাশ্যে ধূমপান করতে পারলে মেয়ে কেন পারবে না? তারই প্রতিবাদে আমরা ধূমপান করেছি
সেখানে উপস্থিত এক তরুনী জানান, আমরা গান-টান গেয়েছি। আমাদের মাঝে যারা ধূমপায়ী তারা সেখানে ধূমপান করেছে।
তবে সেখানে থাকা পথচারীরা জানান, দেশের আইনে প্রকাশ্যে ধূমপান করা অপরাধ। নারী-পুরুষ সবার জন্যই আইন সমান। এভাবে কোনো প্রতিবাদ হতে পারে না। এটা পরিবেশ নষ্ট হওয়ার লক্ষণ।
উল্লেখ্য, গত ৬ ডিসেম্বরে বিকেলে রাজশাহী মহানগরের সিঅ্যান্ডবি মোড় এলাকায় এক তরুণী প্রকাশ্যে ধূমপান করে হেনস্তার শিকার হন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়।
বার্তাবাজার/এসজে