সীমান্তে ভারতীয়কে হত্যা করলো বাংলাদেশিরা

মা’দ’কের টাকা নিয়ে বাংলাদেশ ও ভারতীয়দের মধ্যে সং’ঘ’র্ষে এক ভারতীয় নাগরিক নি’হ’ত হয়েছেন। এই ঘটনায় দু’পক্ষের অন্তত ৪ জন আ’হ’ত হয়েছেন। নিহত ওই ভারতীয়ের নাম আলিম উদ্দিন।

আজ (শুক্রবার) উপজেলার জামালপুর সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত আলিম উদ্দিন ভারত সীমান্তের জামালপুর গ্রামের হরমুজ আলীর ছেলে।

এই ঘটনার সমাধানের জন্য বিজিবি ও বিএসএফের মধ্যে আজ বিকালে ওই এলাকায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ভারতের ১৯৯ ব্যটালিয়নের কমান্ডার অজয় কুমার তিওয়াড়ী ও বিজিবি ২০ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো. আবু নাঈম খন্দকার উপস্থিত ছিলেন।

জানা যায়, বৃহস্পতিবার বিকালে উপজেলার দক্ষিণ দাউদপুর গ্রামের বাসিন্দা মানিকের সাথে ভারতের আলিম উদ্দিনের মা’দ’ক ব্যবসার টাকার ভাগ নিয়ে ঝগ”ড়া হয়। শুক্রবার সীমান্তের শুন্য রেখায় নির্মিত মসজিদে জুমার নামাজের সময় আবারও ঝ’গ’ড়া হয় তাদের। আর তার জেরেই উভয়পক্ষ দে’শি অ’স্ত্র দিয়ে হা’ম’লা করে। এ সময় আলিম উদ্দিনের মৃ’ত্যু হয় এবং কমপক্ষে ৪ জন ব্যক্তি আহ”ত হয়।

এ বিষয়ে ২০ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর নাঈম বলেন, এ ঘটনায় ওই এলাকায় নতুন করে যেন কোনো ধরণের উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি না হয় সে বিষয়ে গ্রামবাসীদের সতর্ক করা হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর