পাবনা সদর উপজেলার অনন্ত বাজার এলাকায় চাঁদা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষে গুলি ও ছুরিকাঘাতে নিহত হয়েছেন বকুল শেখ (৩২) নামে এক ইউপি সদস্য। আজ রাত সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত বকুল শেখ পাবনা সদর উপলোর দক্ষিণ রামচন্দ্রপুর এলাকার দুলাল শেখের ছেলে ও ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক।
সূত্র জানায়, দীর্ঘদিন ধরে অনন্ত মোড়ে অবস্থিত সিএনজি ও অটোবাইকের চাঁদা আদায়কে কেন্দ্র করে এলাকার মোখলেছুর রহমান গ্রুপের সাথে বিরোধ চলছিল বকুলদের। এই বিরোধের জেরেই আজ রাতে মোখলেছুর রহমান গ্রুপের সন্ত্রাসীরা তাকে হত্যা করে।
পাবনা সদর থানার ওসি শেখ নাসিম আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার কারণসহ বিস্তারিত পরে জানানো যাবে।
বার্তাবাজার/এসজে