দীর্ঘ ১৫ বছর পর শরণখোলায় ছাত্রদলের কমিটি

দীর্ঘ ১৫ বছর পর বাগেরহাটের শরণখোলা উপজেলা ও শরণখোলা সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক কমিটি গঠিত হয়েছে। ২১ সদস্য বিশিষ্ট কমিটিতে মামুন গাজীকে আহবায়ক ও শামীম সিকদারকে সদস্য সচিব করা হয়েছে।

অপরদিকে, শরণখোলা সরকারি কলেজ ছাত্রদলে বায়জিদ হোসেনকে আহবায়ক ও তাহেরুল ইসলাম ইমনকে সদস্য সচিব করে ২১ সদস্যের আহবায়ক কমিটিরও অনুমোদন দিয়েছে জেলা ছাত্রদল।

জেলা ছাত্রদলের সভাপতি ইমরান খান সবুজ এবং সাধারণ সম্পাদক আলী সাদ্দাম আহমেদ দীপ এই কমিটির অনুমোদন দিয়েছে।

২১সদস্য বিশিষ্ট উপজেলা কমিটিতে আহবায়ক ও সদস্য সচিব ছাড়া ১১ জন যুগ্ম-আহবায়ক এবং আট জন সদস্য রাখা হয়েছে। সর্বশেষ ২০০৩
সালে উপজেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়। ২০০৫ সালে মেয়াদ শেষ হওয়ার পরে শরণখোলায় আর কোনো কমিটি হয়নি। ওই কমিটিতে বেল্লাল হোসেন মিলন সভাপতি ও সাইফুল ইসলাম প্রিন্স সাধারণ সম্পাদক ছিলেন।

একই সময় গঠিত শরণখোলা সরকারি কলেজ ছাত্রদলের ওই কমিটিতে আবুল বাশার খাঁন সভাপতি ও মাসুক হোসেন সাধারণ সম্পাদক ছিলেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর