বগুড়ায় ভাইয়ের লাশ দেখতে যাওয়ার সময় বাসের চাপায় জোসনা বেওয়া (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন। শনিবার (১১ ডিসেম্বর) দুপুরে গাবতলী-সারিয়াকান্দী সড়কে নেপালতলী ব্রীজ সংলগ্ন স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত জোসনা বেওয়া জেলার গাবতলী উপজেলার বাহাদুরপুর গ্রামের মৃত এরফান আলীর স্ত্রী।
স্থানীয়রা জানায়, চাচাতো ভাই আজিজার মাস্টারের মরদেহ দেখার জন্য মেয়ে জামাইয়ের মোটরসাইকেলের পিছনে বসে সারিয়াকান্দী উপজেলার হাটফুলবাড়ী গ্রামে যাচ্ছিলেন জোসনা । পথিমধ্যে নেপালতলী পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলেই তিনি মারা যান।
এ সময় মোটরসাইকেলের অপর দুই আরোহী জোসনা বেওয়ার মেয়ে জামাই রেজা (৩৫) এবং রেজার মা রেজদা বেগম (৪৫) গুরুতর আহত হন।
গাবতলী মডেল থানার পুলিশ পরিদর্শক সাধক চন্দ্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বার্তাবাজার/এসজে