মেহেরপুরে ইয়াবাসহ আটক ১

মেহেরপুরের গাংনীতে ২০ পিস ইয়াবাসহ সেলিম রেজা (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। আটক সেলিম রেজা মেহেরপুর জেলার গাংনী উপজেলার সীমান্তবর্তি কাজীপুর ইউনিয়ন হাজীপাড়ার মো: আনিসুর রহমানের ছেলে।

আজ শুক্রবার বিকাল ৪টার দিকে জেলা ডিবি পুলিশের এস আই অজয় কুমার কুন্ডু এর নেতৃত্বে গােপন সংবাদের ভিত্তিতে গাংনী উপজেলার কাজিপুর এলাকার হাজী পাড়া গ্রাম থেকে তাকে আটক করে। আটকের পর তাকে তল্লাশি করে তার কাছে থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করে জেলা ডিবি পুলিশ

মেহেরপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত ওসি জুলফিকার আলী ‘বার্তা বাজার’ কে জানান, পুলিশ সুপার এস এম মুরাদ আলীর নির্দেশে এস আই অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে ২০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতের নামে মাদকদ্রব্য আইনে গাংনী থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়াধীন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর