শুক্রবার বিকাল ৪টায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের ছনখোলার ১৩টি মাদ্রাসার ৩৫০ জন শিক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে নূরানী শিক্ষাবৃত্তি প্রদান ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আঁধারে আলো ইসলামী যুব সংঘ আয়োজিত,ডাঃ মহিউদ্দিনের সভাপতিত্বে শেখ ফজিলাতুন্নেছা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠানে প্রদান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঘাটাইল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আরজু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর সদর উপজেলার পুলিশের উপজেলা উপ-পরিদর্শক(এসআই) আক্তারুজ্জামান অভি, সংগ্রামপুর ইউনিয়ন পরিষদেও সদস্য মোঃ দুলাল হোসেন,আমুয়াবাইদ দাখিল মাদ্রসার সহকারী শিক্ষক মোজাম্মেল হোসেন প্রমুখ।
বার্তাবাজার/এসজে