করোনার নেগেটিভ সনদ ছাড়া যাত্রী আনায় মালদ্বীপ এয়ারলাইন্সকে জরিমানা

হযরত শাহজালাল বিমানবন্দরে করোনার নেগেটিভ সনদ ছাড়া ১২৮ জন যাত্রীকে নিয়ে আসায় মালদ্বীপ এয়ারলাইন্সকে ২ লাখ ৪৬ হাজার টাকা জরিমানা করেছেন বিমানবন্দরের ম্যাজিস্ট্রেট আদালত।

শুক্রবার (১১ ডিসেম্বর) সকালে কিউ-২ ফ্লাইটকে এ জরিমানা করা হয়।

মালদ্বীপ এয়ারলাইন্সের কিউ-২ ফ্লাইটে যাত্রী আসেন ২শ’জন। তাদের মধ্যে ৮২ জনের করোনা নেগেটিভ সনদ থাকলেও বাকি ১২৮ জনের ছিল না।

এ দিকে সনদ না থাকা যাত্রীদের উত্তরা দিয়াবাড়ির কোয়ারেন্টাইন সেন্টারে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

শনিবার (৫ ডিসেম্বর) থেকে শুক্রবার (১১ ডিসেম্বর) পর্যন্ত মোট ৯৮০ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর