যতই গালি দেন, শেখ হাসিনা পদত্যাগ করবেন না: মান্না

যত গালাগালিই করা হোক শেখ হাসিনা পদত্যাগ করবেন না উল্লেখ্য করে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, আমি এজন্য ঠিক করেছি, তার একটা প্রশংসা করি। এটা কোনো দালালি করছি না। সত্যি সত্যি আমি মনে করি, পদ্মা সেতু একটা ভালো কাজ হয়েছে।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এই কথা বলেন।

পদ্মাসেতুর ব্যয় নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ভারতে ৯ দশমিক ১৫ কিলোমিটার লম্বা সেতু নির্মাণ করতে লেগেছে ১১২৮ কোটি টাকা। আর আমাদের সোয়া ৬ কিলোমিটার ব্রিজ এখনও হয় নাই, এটার শুরুতে প্রাক্কলন ধরা হয়েছিল ১০ হাজার কোটি টাকার মতো।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত পদ্মাসেতু নির্মাণে কত টাকা ব্যয় হয়েছে তার একদম আপডেট হিসাব করা হয়নি। সবার হিসাবমতে ৬০ থেকে ৭০ হাজার কোটি টাকা লাগতে পারে এই সেতু তৈরিতে। ভারত যদি সোয়া ৯ কিলোমিটারের সেতু ১ হাজাকার ১২৮ কটী টাকায় করতে পারে তাহলে পদ্মা সেতু এতো টাকা লাগবে কেন?

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর