পোলট্রি মুরগির বাচ্চার গায়ে বিভিন্ন রং লাগিয়ে বিক্রি, আটক-১

ঝিনাইদহে পোলট্রি মুরগির বাচ্চার গায়ে বিভিন্ন ধরণের রং লাগিয়ে বিদেশি উন্নতজাতের বাচ্চা বলে বিক্রির দায়ে রুবেল হোসেন (২০) নামে একজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে জেলার কালীগঞ্জ উপজেলার কালীবাড়ির মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। সে নরসিংদী জেলার রায়পুরার সদরকান্দী গ্রামের সিরাজ মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, আজ সকাল থেকে দুপুর পর্যন্ত এসব মুরগী বিদেশী উন্নতজাতের বলে প্রায় ৩শ’বাচ্চা বিক্রি করে।

কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান মিয়া জানান, প্রতারক রুবেল ইন্টারনেট থেকে বিভিন্ন উন্নত জাতের রং-বেরংয়ের মুরগির ছবি দেখিয়ে ক্রেতাদের আকৃষ্ট করত। তার এ ছবি দেখে সাধারণ মানুষ আকৃষ্ট হয়ে বেশি দামে ওই পোলট্রি মুরগির বাচ্চা কিনে প্রতারণার শিকার হন। তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর