বাজারে আসছে স্বরনের “দি রেট্রোফিট”

খুব শীঘ্রই বাজারে আসছে সামির রাফির সংগীতায়োজনে সাড়া জাগানো সংগীত শিল্পী তানজিজুল ইসলাম স্বরনের “দি রেট্রোফিট”।

আজ সকালে বিষয়টি সামাজিক যোগাযোগের মাধ্যমের নিউজ ফিডে জানান দেন সংগীত শিল্পী স্বরন।

জানা যায়, সম্পর্কে সামির রাফি এবং স্বরন দুজন আপন ভাই। ছোট ভাই বিদেশে এবং বড় ভাই দেশে কর্মব্যস্তময় জীবনে দুজনের টাইম সিডিউল করে এই গানের কাজ করতে তাদের সময় লেগেছে প্রায় দুই মাস।

নতুন গান প্রসঙ্গে একান্ত সাক্ষাৎকারে স্বরন বার্তাবাজারকে বলেন, আমার ছোট ভাই বলে বলছি না! গানটির সুর এবং সঙ্গীতায়োজন আমার পছন্দ হয়েছে। একটা নতুনত্ব আছে মিউজিকের মধ্যে তাই আমি আমার সেরা গায়কী দেয়ার চেষ্টা করেছি। আশা করছি, এ গানটি শ্রোতা-দর্শকদের ভালো লাগবে।’

শিগগিরই গানটির একটি ভিডিও নির্মাণ করা হবে বলে জানিয়েছেন এ শিল্পী। ভিডিওটি খুব শীঘ্রই অনলাইনে প্রকাশ করা হবে বলেও জানা গেছে।

এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সামির রাফির সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ছোট বেলায় যখন দেখেছি ভাইয়ার ‘মায়া ভরা রাত’ গান বের হয়েছিল তখন হাবিব ওয়াহিদ তার বাবাকে ফিচার করে একটা গান বের করেছিলো যা আমার খুব পছন্দের ছিলো। তখন থেকেই ইচ্ছে ছিলো ভাইয়াকে ফিচার করার এবং সেই থেকেই ১২ বছর পর ইচ্ছে পুরণের পথে আজ। খুব শীঘ্রই অনলাইনের মাধ্যমে গানটি রিলিস করা হবে।আশা করি সবার ভালো লাগবে।

এর আগে, করোনাকালীন সময়ে বার্তা বাজারের মাধ্যমে স্বরনের “সম্মুখযোদ্ধা”গানটি ব্যাপক সাড়া ফেলেছিলো। স্বরন ব্যক্তিগত জীবনে একজন গণমাধ্যম কর্মী। কাজের পাশাপাশি গানের সাথে তাকে প্রায়ই দেখা যায়। তার ১২ বছর আগের “মায়া ভরা রাত” গানটি সারা দেশে ব্যাপক সাড়া জেগেছিল।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর