বঙ্গবন্ধুর হত্যাকারীদের পুরস্কৃত করে বিএনপির প্রতিষ্ঠাতা খুনী জিয়াউর রহমান ইতিহাসের সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘনের কাজ করেছিলেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
আজ (শুক্রবার) সকালে কুষ্টিয়া সরকারি কলেজ প্রাঙ্গনে অবস্থিত বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধা জানিয়ে তিনি এই কথা বলেন।
মাহবুবুল আলম হানিফ বলেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া দুর্নীতির মামলায় আদালতের একজন দন্ডপ্রাপ্ত কয়েদী। শুধুমাত্র বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কৃপায় খালেদা জিয়া জামিনে বাইরে আছেন।
তিনি আরও বলেন, বিএনপির নেতা-কর্মীরা সবাই জানে বেগম খালেদা জিয়া ও তারেক জিয়া দুর্নীতিবাজ। তাই দুর্নীতিবাজদের পক্ষে কেউ রাস্তায় নামতে চাই না। এরপরেও বিএনপির নেতা-কর্মীরা কোনো লজ্জায় মানবাধিকার লঙ্ঘনের কথা বলে তা জাতির বোধগম্য নয়।
এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রবিউল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম স্বপনসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/এসজে