সিরাজগঞ্জে রেলসড়কে বসে ফোনে কথা, অতঃপর গৃহবধূর মৃত্যু

সিরাজগঞ্জে রেল সড়কের ওপরে বসে ফোনে কথা বলার সময় ট্রেনে কাটা পড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১১ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে ঢাকা-ঈশ্বরদী রেলসড়কে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ী চেকপোস্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আছিনূর খাতুন (৩৮) সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের পাইকপাড়ার শুকুর আলীর স্ত্রী। এ সময় তার বোনের মেয়ে কামারখন্দ উপজেলার জামতৈল গ্রামের মন্টু সরকারের মেয়ে নূপুর খাতুন (১৬) গুরুতর আহত হয়।

সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, নূপুরকে নিয়ে মুলিবাড়ী চেকপোস্ট এলাকায় রেল সড়কের পর বসে মোবাইল ফোনে কথা বলছিলেন আছিনূর।

সিরাজগঞ্জ জিআরপি থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন,সময় খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান আছিনূর। এতে গুরুতর আহত হয় নূপুর।

পরে স্থানীয়রা এ অবস্থায় নূপুরকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠায়। পরে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর