মাসখানেকের মধ্যে ভারতে শুরু হবে করোনার ভ্যাকদিন দেওয়া। ব্রিটেনেতো ইতোমধ্যে শুরু হয়ে গেছে। কিন্তু যারা মদপান করেন তাদের জন্য এই টিকা নয় বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
বিশেষজ্ঞরা বলছেন, এ টিকা নিলে মদ্যপান করা যাবে না। তারা মদপান ও করোনা টিকা নেওয়ার মধ্যে বিশেষ কিছু শর্ত বেঁধে দিচ্ছেন।
রাশিয়ার স্পুটনিক টিকা দেওয়ার সময় বলে দেয়া হচ্ছে, এই টিকা নেওয়ার পর দু’ মাস মদ্যপান করা যাবে না। ৪২ দিন অত্যন্ত সাবধানে থাকতে হবে।
রাশিয়ার ক্রেতা স্বাস্থ্য বিভাগের প্রধান আন্না পোপোভা জানিয়েছেন, টিকা নেওয়ার আগেও অন্তত দু’ সপ্তাহ বন্ধ রাখতে হবে মদ খাওয়া।
ভারত বায়োটেক জানিয়ে দিয়েছে, তাদের কোভ্যাক্সিন টিকা নেওয়ার পর ৯৪ দিন মদ্যপান করা যাবে না। মডার্না সংস্থা জানিয়েছে, তাদের টিকা নিলে ৪২ দিন মদ খাওয়া চলবে না। শুনে মাথায় হাত মদ্যপায়ীদের। মাথায় হাত মদের দোকান, পানশালাগুলোর।
কিন্তু কেন এ নিয়ম? ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিক্যাল রিসার্চ–এর এক গবেষক জানালেন, অ্যালকোহল রক্তে মিশলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তাই অ্যালকোহলকে বলে ইমিউনো সাপ্রেসেন্ট। অ্যালকোহল এ গোটা প্রক্রিয়ায় বাধা দেয়।
বার্তাবাজার/এসজে