শেরপুরে মহিলা ভাইস-চেয়ারম‍্যানের উপনির্বাচনে বিএনপির প্রার্থীর বিজয়

বগুড়ার শেরপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী নাছরিন আক্তার পুটি ২১ হাজার ১৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পৌরসভাসহ উপজেলার দশটি ইউনিয়ন ও ১ টি পৌরসভার মোট ৯৮টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। ঘন কুয়াশা আর তীব্র শীত উপেক্ষা করেই ভোটাররা কেন্দ্রে ভোট দিতে যান। তবে ভোটার উপস্থিতি ছিল তুলনামূলক কম।

২ লক্ষ ৬৫ হাজার ৮শ ৮৮টি ভোটের মধ্যে ২৮হাজার ৭শ ৬১টি ভোট গ্রহন হয়েছে এর মধ্যে ১শ ৬১টি অবৈধ ভোট। সরকারি দল নৌকা মার্কায় কোন প্রার্থী না থাকায় বিএনপি মনোনীত নাছরিন আক্তার পুটি ২১ হাজার ১৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়ছে। এবং ৩ স্বতন্ত্র প্রার্থী শিল্পী বেগম (কলস) ২২২৩ ভোট, ফিরোজা বেগম (ফুটবল) ১০৪৮ ভোট ও নাজনীন পারভীন (পদ্দফুল) ৪৩২৬ ভোট পেয়েছে। দশমিকের হিসেবে ১০.৮৮ শতাংশ ভোট গ্রহন হয়েছে।

উল্লেখ্য, গত ২১ মার্চ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. খাদিজা বেগমের মৃত্যুতে আসন শূন্য হওয়ায় এই পদের উপ-নির্বাচনে বিএনপির পক্ষ থেকে প্রার্থী দেয়া হলেও ক্ষমতাসীন দল আওয়ামীলীগের দলীয় প্রার্থী দেয়া হয়নি। তাই ভোটকেন্দ্রগুলোতে বিএনপির বেশকিছু নেতাকর্মীকে ভোট দিতে দেখা গেলেও নৌকার প্রার্থী না থাকায় আওয়ামীলীগের নেতা-কর্মী ও সমর্থকদের তেমন দেখা যায়নি। শেরপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা আছিয়া খাতুন জানান, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন হয়েছে। ঘন কুয়াশা আর তীব্র শীতের কারণে ভোটার উপস্থিতি কম হয়েছে।

বার্তাবাজার/প্রিতম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর