ভাস্কর্য রক্ষায় শেখ হাসিনার সাহাবীরাই যথেষ্ট: খাদ্যমন্ত্রী

ভাস্কর্য সামলাতে প্রধানমন্ত্রীকে দরকার নেই, তার সাহাবারাই যথেষ্ট বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। আজ (শুক্রবার) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্যে হাত দিবে বাংলাদেশে, এমন কারো জন্ম হয়নি। প্রতিটা গ্রামে ছাত্রলীগ-যুবলীগ যথেষ্ট। প্রধনমন্ত্রীকে লাগবে না, উনার মাথা ফাঁকা রাখি। উনি দেশের উন্নয়নে কাজ করুক। দল আমরা চালাবো। আমরা যারা তার সাহাবা, বঙ্গবন্ধুর ভাস্কর্য সামলাতে তারাই যথেষ্ট।

তিনি আরও বলেন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করার জন্য বলে গিয়েছেন মহানবী। মদীনা সনদে কোথাও সন্ত্রাসের কথা নেই। মহানবীর তরিকা বাদ দিয়ে মওদুদীবাদী তরিকা গ্রহণ করেছে, তারাই ভাস্কর্য বিরোধী’।

বঙ্গবন্ধু একাডেমির উপদেষ্টা চিত্ত রঞ্জন দাসের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে দেন নূরুল আমিন রুহুল এমপি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর