পাবনায় অসহায়দের মাঝে শীতবস্ত্র ও প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ

পাবনার সুজানগরে অসহায়, শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। আমেরিকা প্রবাসী সুফিয়া খান ও তার পুত্রবধু ফাতেমা খানের অর্থায়নে শীতবস্ত্র ও হুইল চেয়ারগুলো বিতরণ করা হয়।

আজ দুপুরের সুজানগর উপজেলার চরদুলাই ফজলুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র ও হুইল চেয়ার বিতরণ করেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির।

অনুষ্ঠানে ১৪০ জনের মধ্যে শীতবস্ত্র ও ২২ জনকে হুইল চেয়ার প্রদান করা হয়।

বার্তাবাজার/প্রিতম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর