দেশে গত ২৮ ঘন্টায় নতুন করে আরও ১৯ জইন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৯৮৬ জন।
আজ (শুক্রবার) স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশির এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সময়ে নতুন করে এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১ হাজার ৮৮৪ জন। যার ফলে দেশে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৮৭ হাজার ৮৪৯ জন।
এছাড়া ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮৬৬ জন এবং এখন পর্যন্ত ৪ লাখ ১৪ হাজার ৩১৮ জন সুস্থ হয়ে উঠেছেন। এই সংখ্যা নিরুপনে গত একদিনে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ৩২৩টি। সংগ্রহ করা হয়েছিল ১৬ হাজার ৬৪৪ টি নমুনা। দেশে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৯ লাখ ৪৪ হাজার ২৫২টি।
বার্তাবাজার/এসজে