ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পশ্চিম চরবর্ণি গ্রামে এক গৃহবধূকে (২০) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণের ঘটনায় শুক্রবার (১১ ডিসেম্বর) দুপুরে ওই গৃহবধূ বাদি হয়ে বোয়ালমারী থানায় মামলা করেছে। মামলা নং ১০।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম চরবর্নি গ্রামের ওই গৃহবধূ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে বাড়ির পাশে নলকূপে পানি আনতে গেলে একই গ্রামের আ. জলিল প্রামাণিকের ছেলে শিপন প্রামাণিক (৩০) তাকে জোর করে পাশের বাঁশবাগানে নিয়ে মুখ চেপে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এ সময় গৃহবধূর শৌরচিৎকারে লোকজন এগিয়ে আসলে ধর্ষক পালানোর চেষ্টা করলে পরিবারের লোকজন ও প্রতিবেশিরা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম বলেন, ‘গৃহবধূ ধর্ষনের ঘটনায় মামলা হয়েছে। আসামিকে গ্রেফতার করে শুক্রবার ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।’
বার্তাবাজার/প্রিতম