আমন ধানের চাল বাজারে এসেছে। কিন্তু দামে কোন ইতিবাচক প্রভাব নেই। রাজধানী ঢাকার পাইকারি ও খুচরা বাজারে লাগামছাড়া বাড়ছে বাঙালি জীবনের অপরিহার্য এ খাবারের দাম। ব্যবসায়ীদের অভিযোগ, মিলারদের কারসাজির কারণে খুচরা পর্যায়ে দাম কমছে না।
রাজধানীতে প্রতি কেজি মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৬০ টাকায়। গেল এক সপ্তাহ ধরে বাড়তি দরেই স্থির হয়েছে মিনিকেট। পাইজাম ও বিআর-২৮ জাতের চাল বিক্রি হয়েছে ৫০ থেকে ৫৫ টাকা। আর মোটা চালের মধ্যে স্বর্ণা বিক্রি হয়েছে ৪৮ টাকায়। বাজারে সরবরাগের ঘাটতি নেই।
দালের দাম বেড়ে যাওয়ার কারণ হিসেবে পাইকারি ব্যবসায়ীরা বলছেন, মিলগেটে চালের দাম বেশি, তাই বাড়তি দামে চাল বিক্রি করতে হচ্ছে। অন্য দিকে মিলমালিকরা বলছেন, ধানের সরবরাহ কম, তাই দাম বেশি। ধানের দাম বাড়ায় চালের দামও বেড়েছে।
ক্রেতারা বলছেন, তদারকি কার্যক্রমে সরকারি সংস্থার উদাসীনতা রয়েছে। আর এই সুযোগ কাজে লাগাচ্ছেন পাইকার ও মিলাররা।
বার্তাবাজার/প্রিতম