পশ্চিম সাহারায় মার্কিন স্বীকৃতির বিনিময়ে ইসরায়েল-মরক্কো সম্পর্ক

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা দিয়েছে মরক্কো। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, যুক্তরাষ্ট্রের ২ ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল ও মরক্কো কূটনৈতিক সম্পর্ক স্থাপনে সম্মত হয়েছে। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় এটি বড় অর্জন। এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

চুক্তি অনুযায়ী, পশ্চিম সাহারার ওপর মরক্কোর আধিপত্য প্রতিষ্ঠায় পাশে থাকবে যুক্তরাষ্ট্র। ওই অঞ্চলে স্বাধীনতাকামীদের সঙ্গে কয়েক দশক ধরে মরক্কোর বিরোধ চলছে। এই অঞ্চল নিয়ে মরক্কোর সঙ্গে আলজেরিয়া সমর্থিত পোলিসারিও গেরিলাদের দ্বন্দ্ব চলছে। পোলিসারিও ফ্রন্ট ওই অঞ্চলে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। গত আগস্ট থেকে এ নিয়ে ৪টি দেশ যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা দিল।

বার্তাবাজার/প্রিতম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর