চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের শেষ রাউন্ডে লিওনেল মেসির বার্সেলোনাকে ৩-০ গোলে হারিয়ে দিয়েছে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর জুভেন্টাস। স্পট কিক থেকে রোনাল্ডোর করেন ২ গোল। এতে যেন বাড়াবাড়ি রকমেরই উচ্ছ্বাস প্রকাশ করেন রোনালদোর বোন অ্যাভেইরো।
তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে একটি ছবি পোস্ট করেন। যাতেই উস্কে যায় এই বিতর্ক।
ছবিতে দেখা যায়, রোলাদোর গোল উৎযাপনের উল্লাস দুই হাত দুই দিকে ছড়িয়ে এবং দুই পা প্রসারিত করে। অপরদিকে গোল না করার ব্যর্থতায় তার সামনে হাঁটু গেঁড়ে বসে দুই হাত প্রসারিত করে অন্যমনস্ক হয়ে কী যেন ভাবছেন মেসি।
অ্যাভেইরো ছবিটির সঙ্গে নিজের ভাইকে স্তুতিতে ভরে দিয়ে একটি ক্যাপশনও জুড়ে দনে। তিনি লেখেন, ‘আমার রাজা, সবার সেরা, আমার জীবনের অহংকার।’
বার্তাবাজার/প্রিতম