রাজধানীর চকবাজারের উর্দু রোডের নোয়াখালী ভবনটিতে একাধিকবার অগ্নিকাণ্ডের কারণে ঝুঁকিপূর্ণ হওয়ায় পরিত্যাক্ত ঘোষণা করা হয়।গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এই ভবনটিতে।
এতে আগুনে পুড়েছে নোয়াখালী ভবনসহ আশেপাশে থাকা অর্ধশতাধিক প্লাস্টিক কারখানা।
অগ্নিকাণ্ডের কারণে ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এর আগেও ভবনটিতে একাধিকবার অগ্নিকাণ্ডের ঘটনার পর ভবনটিকে পরিত্যাক্ত ঘোষণা করে ফায়ার সার্ভিস। কিন্তু, নিয়ম না মেনে ভবনটিতে ঝুঁকি নিয়েই অবৈধভাবে প্লাস্টিকের কারখানাগুলো পরিচালিত হয়ে আসছিলো। ভবনটি যেকোনো সময় ভেঙে পড়ার আশঙ্কার কথাও জানায় ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার দিবাগত রাতে নোয়াখালী ভবনটিতে আগুন লাগার ঘটনায় তদন্তের পর আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলে জানিয়েছে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
বার্তাবাজার/প্রিতম