হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তির পর তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।
শুক্রবার (১১ ডিসেম্বর) সকালে নূর হোসাইন কাসেমীর প্রেস সেক্রেটারি মুনির আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বৃহস্পতিবার রাতে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাৎক্ষণিকভাবে তাকে ইউনাইটেড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়।
নূর হোসাইন কাসেমীর ঠান্ডা ও শ্বাসকষ্ট থাকলেও করোনা পরীক্ষায় নেগেটিভ ফলাফল এসেছে বলেও জানান মুনির আহমেদ।
বার্তাবাজার/প্রিতম