রাজধানীতে ট্রাকের ধাক্কায় দুই শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ শুক্রবার (১১ ডিসেম্বর) সকালে পূর্বাচলের ৩০০ ফিটে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আজমিন খান ও আমির হোসেন রিয়াজ।

ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) পুলিশ ইনচার্জ মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, সকালে দুজন ঘুরতে বের হয়েছিলেন। ফেরার পথে বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের সামনে বিপরীত দিক থেকে আসা ট্রাকের ধাক্কার দুজন ঘটনাস্থলেই নিহত হন। পরে তাদের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে আসা হয়।

বার্তাবাজার/প্রিতম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর