রাজধানীর চকবাজারের উর্দুরোডে অবস্থিত নোয়াখালী ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে সেখানে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।
বৃহস্পতিবার দিনগত রাত ৪টার কিছু সময় আগে এই আগুনের সূত্রপাত হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. কামরুল হাসান।
উল্লেখ্য, পুরান ঢাকার কে বি উর্দু রোডের ঘিঞ্জি গলিতে অবস্থিত এই নোয়াখালী ভবন। তার চারদিক ঘিরে ছোট্ট ছোট্ট ঘুপচি ঘরে বিভিন্ন প্লাস্টিকের সরাঞ্জম তৈরীর কারখানা রয়েছে। কারখানাগুলোতে বিভিন্ন ঝূঁকিপূর্ণ বৈদ্যুতিক যন্ত্রপাতিও রয়েছে। যেকোনো সময় এগুলোতে আগুন ধরে যাওয়ার আশঙ্কার কথা বিভিন্ন গণমাধ্যমের আগেওবলা হয়েছিল।
বার্তাবাজার/এসজে