করোনায় তৃতীয় ঢেউ আঘাত হেনেছে জাপানে

সারাবিশ্ব যখন করোনায় দ্বিতীয় ঢেউ নিয়ে চিন্তিত তখন জাপানে আঘতা হেনেছে করোনার তৃতীয় ঢেউ। দেশটির দৈনিক সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় বিশেষজ্ঞ চিকিৎসকরা সরকারকে আহ্বান জানিয়েছেন যেন ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয় দেশব্যাপী।

দেশটির বার্তা সংস্থা কিওদো জানায়, বুধবার দেশে নতুন করে দুই হাজার ৮১১ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৫৫৫ জনের অবস্থা গুরুতর। দেশের ৪৭টি প্রিফেকচারের মধ্যে ছয়টিতে দৈনন্দিন সংক্রমণের হার বেড়েছে।

জাপানের সেল্ফ ডিফেন্স ফোর্সেস (এসডিএফ) উত্তরাঞ্চলীয় দ্বীপ হোক্কাইদোর আসাহিকাওয়া শহরে নার্স পাঠিয়েছে। এখানে দুটি হাসপাতাল ও শারীরিক প্রতিবন্দীদের একটি কেন্দ্রে উপচে পড়া করোনা রোগীদের সামাল দিতে হিমশিম খাচ্ছে স্থানীয় স্বাস্থ্যকর্মীরা। টোকিওর পর দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমিত এলাকা ওসাকাতেও অতিরিক্ত চিকিৎসাকর্মী চেয়ে পাঠানো হয়েছে।

টোকিওতে বুধবার নতুন করে ৫৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনার প্রাদুর্ভাবের পর রাজধানীতে এক দিনে দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণ এটি। জাপানে করোনা আক্রান্তের মোট সংখ্যা ১ লাখ ৪৫ হাজার ৮৪০, এর মধ্যে প্রায় ৪৫ হাজারই টোকিওর বাসিন্দা।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর