চেয়ারম্যান হলেন বিদ্রোহী, নৌকার ভোট ৯৬৬

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরচাল ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী খোরশেদ আহমদ খান সুইট ৪৮ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। নৌকা প্রতীকে অধ্যাপক সিএম জয়নাল আবেদীন ৯৬৬ ভোট পান।

বৃহস্পতিবার রাতে উপজেলা নির্বাচন ও রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বেসরকারিভাবে প্রকাশিত ফলাফলে এ তথ্য জানানো হয়।

প্রকাশীত ফলাফলে বলা হয়, খোরশেদ আহমদ খান সুইট (চশমা প্রতীকে) ৩ হাজার ২৮৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আবদুল মোক্তাদির মোক্তার (ধানের শীষ প্রতীকে) পান ৩ হাজার ২৪০ ভোট। এছাড়া অপর ২ প্রার্থী খায়রুল আমিন চৌধুরী (আনারস প্রতীকে) ১ হাজার ১৮ ভোট পান।

উপজেলা নির্বাচন অফিসার আহসান ইকবাল জানান, দিনব্যাপী অনুষ্ঠিত নির্বাচন অবাধ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর