খুলনার বিভাগীয় কমিশনার মুহা. আনোয়ার হোসেন হাওলাদার দুর্নীতি দমন কমিশনে (দুদক) নতুন সচিব হিসাবে নিয়োগ পেয়েছেন ।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আনোয়ার হোসেনকে সচিব পদে পদোন্নতির পর এই নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে।
আগামী ১৭ ডিসেম্বর দুদকের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব চালিয়ে আসা মুহাম্মদ দিলওয়ার বখত অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাবেন।
বার্তাবাজার/কে.কে