ফরিদপুরে পৌর নির্বাচনে বিএনপি প্রার্থীর ফল প্রত্যাখান

ফরিদপুর পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থী নায়াব ইউসুফ ভোট কারচুপি আর অনিয়মের অভিযোগ এনে ফলাফল প্রত্যাখান করেছেন। আজ (বৃহস্পতিবার) রাতে বিএনপি প্রার্থী নায়াব ইউসুফের কমলাপুরস্থ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলন করে ফলাফল প্রত্যাখান করেন।

ধানের শীষের প্রার্থী নায়াব ইউসুফ সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, ভোটের দিন সকাল থেকেই তার পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়। তার কর্মীদের কেন্দ্র থেকে জোরপূর্বক বের করে দিয়েছে। অনেক স্থানে বিএনপির নেতা-কর্মীদের মারপিট করেছে।

নায়াব ইউসুফ বলেন, আমি একটি কেন্দ্রে গিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাধার মুখে পড়েছি। তারা আমাকে ঘিরে ধরে লাঞ্ছিতের চেষ্টা করেছে। আমার মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়েছে। দুই সাংবাদিককে রাস্তায় ফেলে পিটিয়ে আহত করা হয়েছে। তিনি অভিযোগ করে বলেন, প্রতিটি কেন্দ্রে আওয়ামী লীগের নেতারা দাঁড়িয়ে থেকে ভোট দিতে ভোটারদের বাধ্য করেছে। আমি এ নির্বাচন প্রত্যাখান করছি।

এ সময় সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাহাবুবুল হাসান পিংকু, শহর বিএনপির সভাপতি রেজাউল ইসলাম, সাধারন সম্পাদক গোলাম মোস্তফা মিরাজ, নায়াব ইউসুফের প্রধান নির্বাচনী এজেন্ট একে কিবরিয়া স্বপনসহ বিএনপির জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর