জীবনের বৃত্তায়ন ও আপন বৃত্তান্ত’র মোড়ক উম্মোচন

বিশিষ্ট মানবাধিকার সংগঠক ও অধিকার ফাউন্ডেশনের প্রধান নির্বাহী আলী আকবর মাসুমের প্রথম গ্রন্থ ‘জীবনের বৃত্তায়ন ও আপন বৃত্তান্ত’র মোড়ক উম্মোচন গতকাল বৃহস্পতিবার রাতে দৈনিক আমাদের কুমিল্লা অফিসে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলা শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ড সরকারী মডেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.এ কে এম এমদাদুল হক।

বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলা শাখার সভাপতি ইয়াসমীন রীমার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাজাদা এমরানের সঞ্চালনায় মোড়ক উম্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. প্রফেসর মোসলেহ উদ্দিন আহমেদ,বীরমুক্তিযোদ্ধা জহিরুল হক দুলাল, সাপ্তাহিক অভিবাদন সম্পাদক আবুল হাসানাত বাবুল,কুমিল্লা প্রেস ক্লাব ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এড.সৈয়দ নুরুর রহমান,এইড কুমিল্লার নির্বাহী পরিচালক রোকেয়া বেগম শেফালী, প্রত্যয়ের নির্বাহী পরিচালক মাহমুদা আক্তার,বিনয় সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক মোতাহের হোসেন মাহবুব।

অভিমত প্রকাশ করেন ‘জীবনের বৃত্তায়ন ও আপন বৃত্তান্ত’র লেখক আলী আকবর মাসুম। স্বাগত বক্তব্য রাখেন এটিএন বাংলা ও এটিএন নিউজের স্টাফ রিপোর্টার খায়রুল আহসান মানিক এবং ধন্যবাদ জ্ঞাপন করেন এস এ টিভির কুমিল্লা প্রতিনিধি আবু মুসা। পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন দৈনিক আমাদের অর্থনীতির কুমিল্লা প্রতিনিধি তারিকুল ইসলাম তরুন ও ‘জীবনের বৃত্তায়ন ও আপন বৃত্তান্ত’র লেখকের জীবনী পাঠ করেন দৈনিক আমাদের কুমিল্লার সিনিয়র স্টাফ রিপোর্টার মাহফুজ নান্টু।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর