ব্রাহ্মণপাড়ায় আ’লীগের বিদ্রোহী প্রার্থীর বিজয়, নৌকার হার

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ উপ-নির্বাচনে জয়লাভ করেছেন আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আবু জাহের। তিনি ৪০হাজার ৫৯০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী জাহাঙ্গীর খান চৌধুরী পান ৩৬ হাজার ৬৪০ ভোট। তিন হাজার ৯৫০ ভোটের ব্যবধানে জয়লাভ করেন আবু জাহের।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. জাহাঙ্গীর হোসেন।

এর আগে সকাল ব্রাহ্মণপাড়া দুলালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে যাওয়ার পর অন্তত ৫০ জন দূর্বৃত্তরা হামলা চালায়। এ সময় মাইটিভির ক্যামেরা পারসন আবদুস সালাম, একুশে টেলিভিশনের ক্যামেরা পারসন জহিরুল হক বাবু, জাগরণী টিভির জেলা প্রতিনিধি আশিকুর রহমান আশিক গুরুতর আহত হয়। আশিক বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ সময় দুলালপুর কেন্দ্রে আনারস প্রতীকের প্রার্থীর এজেন্ট কিশোর সরকার ও মনির হোসেনকে বেড়ধক পিটিয়ে কেন্দ্র থেকে বের করে দেয়।এ ঘটনায় বিল্লাল নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। উল্লেখ্য-আবু জাহেরের ভাই আবু তাহেরের মৃত্যুতে চেয়ারম্যান পদটি শূন্য হয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর