দেবহাটা উপজেলা পরিষদের উপ-নির্বাচনসুষ্ঠ ও শান্তিপূর্ন ভাবে সম্পন্ন হয়েছে। বৃহষ্পতিবার সকাল ৯টা থেকে শুরু হয়ে উৎসব মুখর পরিবেশে একটানা বিকাল ৫টা পর্যন্ত চলা ভোটগ্রহনে স্বতষ্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করেন সাধারণ ভোটাররা।
এতে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতিকের প্রার্থী আলহাজ্ব মুজিবর রহমান ২৫৪৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস ১২৯৯৩ প্রতিকের বিদ্রোহী প্রার্থী হাজি রফিকুল ইসলাম পেয়েছেন ভোট। এছাড়া ন্যাশনাল পিপলস পার্টি’র অজিহার রহমান আম প্রতিকে পেয়েছেন ৪০৬ ভোট।
তবে ৪০টি কেন্দ্রের মধ্যে কেবলমাত্র সখিপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহন চলাকালীন আওয়ালীগ সমর্থিত প্রার্থী আলহাজ্ব মুজিবর রহমান এবং আনারস প্রতিকের সতন্ত্র প্রার্থী আলহাজ্ব রফিকুল ইসলামের সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হওয়ায় ওই কেন্দ্রটিতে ভোটগ্রহন স্থগিত করে প্রশাসন।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা নির্বাচন অফিসার ও উপ-নির্বাচনের রিটার্নিং নাজমুল কবীর উক্ত ফলাফল ঘোষনা করেন।
বার্তাবাজার/এসজে