ক্ষেতলাল পৌরসভার কাউন্সিলর পদে উপ-নির্বাচনে জয়ী সামছুল আলম

জয়পুরহাটের ক্ষেতলাল পৌরসভার ১ নম্বর সাধারন ওয়ার্ড কাউন্সিলর পদে উপ-নির্বাচনে জয়ী হয়েছেন সামছুল আলম। বৃহস্পতিবার পৌর এলাকার তিলাবদুল আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ শেষে সন্ধ্যার দিকে প্রিজাইডিং কর্মকর্তা ও ক্ষেতলাল উপজেলা সমাজসেবা
অফিসার মিজানুর রহমান এ ফলাফল ঘোষণা করেন।

জেলা নির্বাচন অফিসার ও রির্টানিং কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, এ উপ-নির্বাচনে সামছুল আলম (পানির বোতল) ৯’শ ২৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। তার প্রতিদ্বন্দ্বী ছাকাওয়াৎ হোসেন (উট পাখি) ৫’শ ৮৮ ভোট এবং অন্য প্রার্থী তৈয়বুর রহমান (পাঞ্জাবি) ১’শ ২৮ ভোট পেয়েছেন।

উল্লেখ্য, চলতি বছরের ২৩ আগস্ট এই ওয়ার্ডের কাউন্সিলর নাজিম উদ্দিনের মৃত্যুতে পদটি শূন্য হয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর