উখিয়া তল্লাশী চৌকিতে সক্রিয় ‘ডগ চার্লি’: ইয়াবাসহ রোহিঙ্গা আটক

কক্সবাজারের মরিচ্যা যৌথ তল্লাশী চৌকিতে সিএনজিতে লুকায়িত ইয়াবা সনাক্ত করলো বিজিবির বিশেষায়িত কুকুর ‘ডগ চার্লি’। এঘটনায় রোহিঙ্গা নুর মোহাম্মদ (২০) কে আটক করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে কক্সবাজার টেকনাফ মহাসড়কের মরিচ্যা যৌত তল্লাশী চৌকিতে এঘটনা ঘটে।

ধৃত যুবক উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা শিবিরের ক্যাম্প ২ এর ব্লক ডি/৪ এর বাসিন্দা ইউসুফের ছেলে বলে নিশ্চিত করেছেন ১৬ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল আলী হায়দার আজাদ আহমেদ।

তিনি জানান, বৃহস্পতিবার সকালে মরিচ্যা যৌত তল্লাশী চৌকিতে কুতুপালং হতে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী সিএনজি তল্লাশীর জন্য থামানো হয়। এসময় বিজিবির বিশেষায়িত কুকুর ‘ডগ চার্লি’র সহায়তায় সিএনজি (অটো) ‘র চেচিজের সাথে কৌশলে লুকায়িত অবস্থায় ১০ হাজার পিস ইয়াবা বড়ি জব্দ করে এবং রোহিঙ্গা নূর মোহাম্মদ (২০) কে আটক করা হয়।

এই ঘটনায় আইনী প্রক্রিয়া শেষে জব্দকৃত মাদক ও ধৃত যুবককে সংশ্লিষ্ট থানায় হস্থান্তরের প্রক্রিয়া চলছে বলে ন৮শিত করেছেন বিজিবির এই কর্মকর্তা।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর