ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, বাংলাদেশকে আফগান বানাতে স্বাধীনতা বিরোধী মৌলবাদ ও জঙ্গীবাদের শক্তিরা ধর্মকে পুঁজি করে দেশে এক নতুন ফাঁদ পেতেছে। আমাদের সকলকে সজাগ থাকতে হবে উল্লেখ করে তিনি বলেন, কারো ভাস্কর্য ভাংচুর করতে হবে এটা কি ধর্মে আছে? ইসলাম ধর্ম কি এতে সায় দেয়? কিন্ত ধর্মকে পুঁজি করে যারা ব্যবসার ফাঁদ পেতেছে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন শুরু হয়েছে; সেই আন্দোলন সারাদেশে চলতে থাকবে।
তিনি আজ বৃহস্পতিবার বিকালে ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার নওপারা মাঠে সাবেক প্যানেল মেয়র ইমদাদুল হক বাচ্চু, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সালমান মুন্সী, পৌর ছাত্রলীগ নেতা আবির বিতু ও ইয়াছিনুর রাশীদসহ শতাধিক নেতাকর্মী তাঁর সাথে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় আরও বক্তব্য রাখেন, ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফাইজুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, ইমদাদুল হক বাচ্চু, যুবলীগ নেতা সালমান মুন্সী, ছাত্রলীগ নেতা আবির বিতু প্রমুখ।
এছাড়া মঞ্চে আওয়ামীলীগ নেতা এপোলো নওরোজ, কমিশনার ওমর ফারুক হবি, কমিশনার ওমর আলী, ইউপি চেয়ারম্যান এডভকেট সামচুল আলম রাসেল, যুবলীগ নেতা রাজিবুল হাসান বাবু, ইসমাইল মুন্সী, মেহেদী হাসান চন্দন, ছোট শাহাদাৎ হোসেনসহ যুবলীগ,ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/এসজে