কুষ্টিয়ার কুমারখালীতে উপজেলা পরিষদ সভাকক্ষে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২০ উদযাপন উপলক্ষে “জয়িতা অন্বেষণে বাংলাদেশ ” কার্যক্রমের আওতায় ১০ ডিসেম্বর জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে দিকে মহিলা বিষয়ক অধিদপ্তর ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যেগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান।
অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস নাজনীন। এ সময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান লালু, মহিলা ভাইস মেরিনা আক্তার মিনা প্রমুখ উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/এসজে