ঈশ্বরগঞ্জে কবিতা উৎসব

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিজয়ের মাস উপলক্ষে কবিতা উৎসব অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকেলে উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয় কবিতা উৎসব।

এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। পরে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুস্কার তুলে দেওয়া হয়।

কবিতা উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূরুল হুদা খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল ইসলাম, একাডেমিক সুপার ভাইজার আবু হানিফা মোহাম্মদ আসাদুজ্জামান, কবি সোহরাব পাশা, কবি আলম মাহবুব প্রমুখ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর