কতটা প্রভাবমুক্ত নির্বাচন আ’লীগের আমলে হয় দেখে যান: এমপি তুহিন

ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিন বলেছেন, কতটা প্রভাবমুক্ত নির্বাচন শেখ হাসিনার আমলে হয় তার একটি সর্বোত্তম উদাহরণ জাহাঙ্গীররপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার দেউলডাংরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে এসে তিনি এ কথা বলেছেন।

এমপি তুহিন বলেন, একটি ইউনিয়ন পরিষদের নিবাচনে ১০ জন নির্বাহী ম্যাজিস্টেট, ২‘শ ৭০ জন পুলিশ-আনসার, বিপুল পরিমাণে র‌্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে। কোথাও কোনো সমস্যা নেই। মানুষ শান্তিপূর্ণভাবে তাদের ভোট দিয়েছে।

জানা গেছে, এই ইউনিয়নে সাবেক চেয়ারম্যান আবুল কালাম মন্ডল মারা গেলে নির্বাচন কমিশন পদটি শূন্য ঘোষণা করে। বৃহস্পতিবার এই ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিএনপির কোন প্রার্থী ছিল না। নৌকা প্রতিক সহ মোট ৫জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহণ করেছে। তাদের মধ্যে আওয়ামী লীগের দলীয় প্রার্থী মোহাম্মদ আলী নৌকা প্রতিক নিয়ে ৬৩০০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

এই বিষয়ে মুহাম্মদ ফখরুজ্জামান বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর