হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্ধার করা ২৫০ কেজি ওজনের সেই সিলিন্ডার বোমাটিকে ধ্বংস করা হয়েছে। আজ (বৃহস্পতিবার) দুপুরে টাঙ্গাইলের রসুলপুর বিমানঘাঁটির ফায়ারিং রেঞ্জে বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়।
বোমা ধ্বংস করার বিষয়টি গণমাধ্যকে নিশ্চিত করেছেন বিমানবাহিনীর সংশ্লিষ্ট একটি সূত্র।
এর আগে বুধবার আষজালাল বিমানবন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনালের পাইলিং করার সময় বোমাটি উদ্ধার করা হয়। বোমাটি মুক্তিযুদ্ধের সময়কার বলে প্রাথমিকভাবে ধারণা করেন বিমানবন্দরের পরিচালক।
পরে বিমানবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট সেটিকে নিরাপদে সরিয়ে নেয়। তাৎক্ষণিকভাবে বোমাটি নিষ্ক্রিয় করে ধ্বংস করার জন্য পাঠানো হয় টাঙ্গাইলে।
বর্তমানে বিমানবন্দর এলাকায় এ ধরনের আর কোনো বোমা আছে কিনা, তা নিশ্চিত হতে নির্মাণাধীন টার্মিনাল এলাকায় চলছে অনুসন্ধান।
বার্তাবাজার/এসজে