চট্টগ্রামের কর্ণফুলীর ক্যাবল নেটওয়ার্কে লাইসেন্স না থাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চালিয়ে সিলগালা করে দিয়েছে উপজেলা নির্বাহী
ম্যাজিস্ট্রেট।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুরে উপজেলার শিকলবাহা এলাকায় কর্ণফুলী উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও (ইউএনও) শাহিনা সুলতানা ব্যবসায়ী মোহাম্মদ রফিক ও রাশেদের মালিকানাধীন ক্যাবল নেটওয়ার্ককে ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং সিলগালা করে দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা সুলতানা জানান, কোনো অনুমতি বা লাইসেন্স না নিয়ে ক্যাবল নেটওয়ার্কসহ দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিভিন্ন চ্যানেল চালিয়ে আসছেন। ক্যাবল নেটওয়ার্কের অফিসে অভিযান চালিয়ে ও এলাকাবাসীর কাছে তথ্য নিয়ে ওই অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা ও সিলগালা করে দেওয়া হয়েছে।
বার্তাবাজার/এসজে