বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীরা গড়ে তুলেছিলো “হাত বাড়াও” নামে একটি সামাজিক সংগঠন। হাটি হাটি পা পা করে চতুর্থবর্ষে পদার্পণ করে সংগঠনটি।
আজ বৃহস্পতিবার দুপুরে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালের পৌর মিলনায়তনে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‘সেবাই হোক ব্রত, ভালোবাসাই হোক পাথেয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে হাত বাড়াও সংগঠনটির চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভার উদ্বোধন করেন পৌরমেয়র এবিএম আনিছুজ্জামান আনিছ। সংগঠনের সভাপতি মারুফ হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রেজওয়ান আহমেদ চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মতিন সরকার।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সহকারী কমিশনার ও জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মনোরজ্ঞন বর্মণ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নজরুল ইসলাম, আনন্দ মোহন কলেজের সহযোগী অধ্যাপক আকবর আলী আহসান, ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা সরকার প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন রেডক্রিসেন্ট সোসাইটি, ব্রক্ষপুত্র ব্লাড কল্যাণ সোসাইটি, ভলান্টিয়ার ফর বাংলাদেশ ও মেডিসিন ক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা পর্ব শেষে করোনাকালীন সময়ে বিশেষ অবদান রাখায় ডাঃ মাহির আনজুম ও টেকনোলজিস্ট মাজহারুল আনোয়ারকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
বার্তাবাজার/প্রিতম